প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ )

রাষ্ট্রপতি কর্তৃক বিচারক নিয়োগ, পুনরীক্ষণের অনুরোধ, ইত্যাদি

১১  () ধারা ১০ এর অধীন প্রধান বিচারপতির পরামর্শ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে রাষ্ট্রপতি সুপারিশকৃত ব্যক্তিদের মধ্য হইতে সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগ প্রদান করিবেন অথবা, ক্ষেত্রমত, প্রধান বিচারপতির পরামর্শ কার্যকর করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন

() কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শের সহিত দ্বিমত পোষণ করিলে তিনি সংশ্লিষ্ট তথ্য এবং কারণ উল্লেখপূর্বক বিষয়টি পুনরীক্ষণের জন্য প্রধান বিচারপতির নিকট প্রেরণ করিতে পারিবেন

() উপ-ধারা () অনুসারে রাষ্ট্রপতির নিকট হইতে পুনরীক্ষণের অনুরোধ প্রাপ্ত হইলে প্রধান বিচারপতি বিষয়টি যত দ্রুত সম্ভব কাউন্সিলের নিকট উপস্থাপন করিবেন

() উপ-ধারা () অনুসারে উপস্থাপিত কোনো অনুরোধ প্রাপ্ত হইলে কাউন্সিল

(বিষয়টি পুনরীক্ষণক্রমে সংশোধিত আকারে উহার সুপারিশ প্রণয়ন করিতে পারিবে; অথবা

(যথাযথ তথ্য কারণ উল্লেখপূর্বক ইতিপূর্বে প্রেরিত সুপারিশ কোনো সংশোধন ব্যতিরেকে পুনরায় গ্রহণ করিবে

() উপ-ধারা () এর অধীন সংশোধিত অথবা সংশোধন ব্যতিরেকে গৃহীত সুপারিশ প্র্রধান বিচারপতি তাহার পরামর্শ আকারে রাষ্ট্রপতির নিকট পুনরায় প্রেরণ করিবেন

() রাষ্ট্রপতি উপ-ধারা () বর্ণিত পরামর্শ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে উক্ত পরামর্শ কার্যকর করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs