প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর—
(ক) সর্বত্র উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University" শব্দগুলির পরিবর্তে "Gazipur Agricultural University" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
(২) এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়" শব্দগুলির পরিবর্তে "গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।