প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০৫ নং অধ্যাদেশ )

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) এর সংশোধন

৫।  (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) এর—

(ক) সর্বত্র উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ" শব্দগুলি ও কমার পরিবর্তে "গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh (BDU)" শব্দগুলি, কমা ও বন্ধনীর পরিবর্তে "Gazipur Digital University" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

(২) এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৬ এর অধীন প্রণীত কোনো বিশ্ববিদ্যালয় বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ” শব্দগুলি ও কমার পরিবর্তে "গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি” শব্দগুলি, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs