প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০৫ নং অধ্যাদেশ )

মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ০৮ নং আইন) এর সংশোধন

১১।  (১) মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ০৮ নং আইন) এর—

(ক) সর্বত্র উল্লিখিত "মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর" শব্দগুলি ও কমার পরিবর্তে “মেহেরপুর বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Mujibnagar University, Meherpur" শব্দগুলি ও কমার পরিবর্তে "Meherpur University" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

(২) এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ এর অধীন প্রণীত কোনো বিশ্ববিদ্যালয় বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত "মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর" শব্দগুলি ও কমার পরিবর্তে "মেহেরপুর বিশ্ববিদ্যালয়" শব্দগুলি, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs