প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১২। (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন, ২০২৩ (২০২৩ সনের ০৯ নং আইন) এর—
(ক) সর্বত্র উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ" শব্দগুলি ও কমার পরিবর্তে "নওগাঁ বিশ্ববিদ্যালয়" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Bangabandhu Sheikh Mujibur Rahman University, Naogaon" শব্দগুলি ও কমার পরিবর্তে "Naogaon University" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
(২) এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন, ২০২৩ এর অধীন প্রণীত কোনো বিশ্ববিদ্যালয় বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ" শব্দগুলি ও কমার পরিবর্তে "নওগাঁ বিশ্ববিদ্যালয়" শব্দগুলি, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।