প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১১ নং অধ্যাদেশ )

২০০০ সনের ৮ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৪ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “এক লক্ষ টাকা” শব্দগুলির পরিবর্তে “বিশ লক্ষ টাকা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (২) এর-

(অ) দফা (ক) এ উল্লিখিত “এক লক্ষ টাকার” শব্দগুলির পরিবর্তে “দশ লক্ষ টাকার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(আ) দফা (খ) এ উল্লিখিত “পঞ্চাশ হাজার টাকার” শব্দগুলির পরিবর্তে “পাঁচ লক্ষ টাকার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(গ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “পঞ্চাশ হাজার টাকার” শব্দগুলির পরিবর্তে “পাঁচ লক্ষ টাকার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs