প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩। উক্ত আইনের ধারা ১০ এর-
(ক) উপ-ধারা (১) এর দফা (ক) এর ক্রমিক নং (২) এ উল্লিখিত “অতিরিক্ত কমিশনার (এপিএমবি), ঢাকা, সহসভাপতি” শব্দগুলি, বন্ধনী ও কমাগুলির পরিবর্তে “তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, সদস্য” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (১) এর দফা (ক) এর ক্রমিক নং (১০) এ উল্লিখিত “তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, সদস্য-সচিব” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে “অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), ঢাকা বিভাগ, ঢাকা, সদস্য-সচিব” শব্দগুলি, বন্ধনী ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (১) এর দফা (খ) এর ক্রমিক নং (৮) এ উল্লিখিত “তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, সদস্য-সচিব” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে “তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, সংশ্লিষ্ট বিভাগ, সদস্য” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(ঘ) উপ-ধারা (১) এর দফা (খ) এর ক্রমিক নং (৮) এর পর নিম্নরূপ নূতন ক্রমিক নং (৯) সংযোজিত হইবে, যথা:-
“(৯) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সদস্য-সচিব।”।