প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৬ নং অধ্যাদেশ )

২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৩৪ এর সংশোধন

১৮।   উক্ত আইনের ধারা ৩৪ এর-

(ক) উপান্তটীকায় উল্লিখিত “কার্য,” শব্দ ও কমার পর “ভৌত সেবা,” শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে;

(খ) উপ-ধারা (১)-এ উল্লিখিত “সংশ্লিষ্ট সেবা,” শব্দগুলি ও কমা বিলুপ্ত হইবে;

(গ) উপ-ধারা (৪)-এ উল্লিখিত “সংশ্লিষ্ট সেবা,” শব্দগুলি ও কমা বিলুপ্ত হইবে;

(ঘ) উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৫) কারিগরি কারণে পণ্য, কার্য বা ভৌত সেবা সরবরাহের জন্য কেবল একজন দরপত্রদাতা থাকিলে বা নির্ধারিত শর্ত সাপেক্ষে, মূল সরবরাহকারী কর্তৃক পণ্যের অতিরিক্ত সরবরাহ বা মূল ঠিকাদার কর্তৃক অতিরিক্ত কার্য সম্পাদন বা মূল সেবা প্রদানকারী কর্তৃক অতিরিক্ত ভৌত সেবা সম্পাদন বা মূল সরবরাহকারী বা ঠিকাদারের মাধ্যমে বর্ধিত সেবা ক্রয় করিবার ক্ষেত্রে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগ করা যাইবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs