প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে-
(ক) “মহা হিসাব-নিরীক্ষক” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদের অধীন নিয়োগপ্রাপ্ত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক;
(খ) “সরকারি হিসাবসমূহ” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৪ অনুচ্ছেদে উল্লিখিত সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব;
(গ) “সরকারি হিসাব নিরীক্ষা” অর্থ মহা হিসাব-নিরীক্ষক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই অধ্যাদেশের বিধানাবলি বা অন্য কোনো আইনের অধীন সম্পাদিত যে কোনো হিসাব নিরীক্ষা;
(ঘ) “হিসাব নিরীক্ষা প্রতিবেদন” অর্থ মহা হিসাব-নিরীক্ষক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত নিরীক্ষায় প্রাপ্ত ফলাফল হইতে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির নিকট পেশের নিমিত্ত প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন যাহা মহা হিসাব-নিরীক্ষক কর্তৃক অনুমোদিত ও স্বাক্ষরিত।
(২) এই অধ্যাদেশে যে সকল শব্দ এবং অভিব্যক্তি ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞায়িত হয় নাই, সেই সকল শব্দ এবং অভিব্যক্তি আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে প্রদত্ত সংজ্ঞা এবং অভিব্যক্তির অনুরূপ হইবে।