প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৭ নং অধ্যাদেশ )

ব্যয় ও পরিশোধ সংক্রান্ত হিসাব নিরীক্ষা

৫। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক ব্যয় ও পরিশোধ সংক্রান্ত নিম্নবর্ণিত হিসাব নিরীক্ষা করিতে পারিবেন, যথা:-

(ক) সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি-বিধান প্রতিপালনপূর্বক সংযুক্ত তহবিল হইতে ব্যয়িত সকল অর্থ;

(খ) সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন, বাণিজ্য ও লাভ-ক্ষতির হিসাব, নগদ প্রবাহের হিসাব এবং ব্যালেন্স শিটসহ তাহাদের নিকট রক্ষিত সকল হিসাব; এবং

(গ) প্রজাতন্ত্রের সরকারি হিসাব হইতে পরিশোধিত সকল অর্থ।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান” অর্থে বাণিজ্যিক মূলনীতি অনুসরণ করিয়া পরিচালিত বাজেটভুক্ত সরকারি প্রতিষ্ঠান যাহা জনসেবা প্রদানের পাশাপাশি আর্থিক ফলাফল অর্জনের জন্য কার্যক্রম পরিচালনা করিয়া থাকে, (যেমন: রেলওয়ে, ডাক, ইত্যাদি)।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs