প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৭ নং অধ্যাদেশ )

রাজস্ব ও প্রাপ্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা

৬। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক সরকারি হিসাবসমূহে প্রাপ্য সকল রাজস্ব ও প্রাপ্তি নিম্নরূপভাবে হিসাব নিরীক্ষা করিতে পারিবেন, যথা:-

(ক) কর এবং কর-ব্যতীত রাজস্ব, ইত্যাদিসহ সংযুক্ত তহবিলের প্রাপ্তিসমূহ প্রচলিত পদ্ধতি অনুযায়ী যথাযথ এবং সঠিকভাবে জমা ও হিসাবভুক্ত হইয়াছে কিনা; এবং

(খ) প্রজাতন্ত্রের সরকারি হিসাবের প্রাপ্তিসমূহ প্রচলিত পদ্ধতি অনুযায়ী যথাযথ এবং সঠিকভাবে জমা ও হিসাবভুক্ত হইয়াছে কিনা।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs