প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১১। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক, সকল সরকারি দপ্তর, কর্তৃপক্ষ, বোর্ড, কর্পোরেশন বা প্রতিষ্ঠান যাহা রাষ্ট্রপতির আদেশ, সংসদ কর্তৃক প্রণীত আইন বা আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো দলিল দ্বারা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা বা অলাভজনক পন্থায় জনসেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, সরকারি কোম্পানি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ বা অনুরূপ কোনো সংস্থার মিতব্যয়িতা, দক্ষতা এবং ফলপ্রসূতা হিসাব নিরীক্ষা করিতে পারিবেন।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,-
(ক) “সরকারি কোম্পানি” অর্থে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীন যে কোনো কোম্পানি যাহা যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর কর্তৃক নিবন্ধিত এবং যাহার মধ্যে সরকার অথবা স্থানীয় সরকারসহ সংবিধিবদ্ধ সংস্থা অথবা সংবিধিবদ্ধ কর্পোরেশনের কমপক্ষে ৫১ (একান্ন) শতাংশ শেয়ার বা স্বার্থ রহিয়াছে; উপরন্তু, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ৫ এর দফা (ণ) অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশে ব্যাংক ব্যবসা পরিচালনাকারী কোনো রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং যে কোনো বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(খ) “স্থানীয় সরকার প্রতিষ্ঠান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯(১) অনুচ্ছেদের অধীন গঠিত কোনো প্রতিষ্ঠান:
(গ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ General Clauses Act, 1897 এর section 3 এর clause (28) এ সংজ্ঞায়িত “Local authority”।