প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৩। (১) মহা হিসাব-নিরীক্ষক তাঁহার হিসাব নিরীক্ষা কার্যক্রমের অর্জন, মানসম্মত নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যা এবং উহা সমাধানের দিক নির্দেশনা, হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের গুণগত মান বৃদ্ধিকল্পে গৃহীত পদক্ষেপ এবং সুপারিশ সম্বলিত বার্ষিক কর্মকৃতি (Performance) প্রতিবেদন প্রকাশ করিবেন।
(২) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষকের কার্যালয়ের কার্যক্রম, কর্মকৃতি (Performance), পেশাগত নৈতিক মূল্যবোধ, হিসাব নিরীক্ষা পদ্ধতি পর্যালোচনাপূর্বক এতৎসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করিয়া মহা হিসাব-নিরীক্ষক এর নিকট প্রতিবেদন দাখিল করিবার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক একটি স্বতন্ত্র তদারকি কমিটি গঠন করিবেন।