প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৬। (১) মহা হিসাব-নিরীক্ষক এর কার্যালয়ের জন্য অনুমোদিত ও নির্ধারিত খাতের বাজেট বরাদ্দ হইতে ব্যয় নির্বাহ করিবার ক্ষেত্রে মহা হিসাব-নিরীক্ষকের চূড়ান্ত কর্তৃত্ব থাকিবে।
(২) মহা হিসাব-নিরীক্ষকের কার্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত অর্থের ব্যয় এবং আয়, যদি থাকে, যথাযথ হিসাবায়ন করিতে হইবে এবং এতদুদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কর্তৃক নিযুক্ত কর্মকর্তা উহার প্রধান হিসাবদানকারী কর্মকর্তা হইবেন।
(৩) মহা হিসাব-নিরীক্ষকের কার্যালয়ের অনুমোদিত সাংগঠনিক কাঠামোর আওতায় নন-ক্যাডার কর্মচারীর কোনো পদ শূন্য হইলে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়ের জন্য প্রণীত প্রচলিত বিধি মোতাবেক শূন্যপদ পূরণ এবং পদসংশ্লিষ্ট যাবতীয় সুবিধাদি প্রদানের ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করিতে হইবে।
(৪) মহা হিসাব-নিরীক্ষকের কার্যালয়ের সাংগঠনিক কাঠামো, পদ-বিন্যাস, দপ্তরসমূহ একীভূতকরণ, পৃথকীকরণ বা বিলুপ্তকরণ, ইত্যাদি ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করিতে হইবে।