প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৭ নং অধ্যাদেশ )

মহা হিসাব-নিরীক্ষকের প্রতিবেদন, ইত্যাদি

১৮। (১) মহা হিসাব-নিরীক্ষকের হিসাব নিরীক্ষা প্রতিবেদনসমূহ তাহার কার্যালয়ের বাৎসরিক কর্মকৃতির (Performance) বিস্তারিত বিবরণসহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি উহ্য সংসদে পেশ করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন।

(২) মহা হিসাব-নিরীক্ষক এই অধ্যাদেশের অধীন পরিচালিত অনুসন্ধান, হিসাব নিরীক্ষা ও যাচাই কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণপূর্বক উহার উপর সুনির্দিষ্ট ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করিতে পারিবেন।

(৩) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ উক্ত প্রতিবেদনের উপর সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণপূর্বক উহা মহা হিসাব-নিরীক্ষক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করিবে।

(৪) উপ-ধারা (২) এ উল্লিখিত প্রতিবেদনের উপর সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী হিসাব নিরীক্ষা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs