প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

অস্থায়ী প্রশাসন

কার্যকর রেজল্যুশনের সম্ভাব্য পন্থাসমূহের উপর প্রতিবেদন প্রস্তুতকণ

২৪। (১) বাংলাদেশ ব্যাংক প্রশাসককে অস্থায়ী প্রশাসনের আওতাধীন তফসিলি ব্যাংকের জন্য কার্যকর রেজল্যুশনের সর্বোত্তম পন্থা বাস্তবায়নের সুপারিশসহ উক্ত তফসিলি ব্যাংকের উপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করিতে এবং উহা বাংলাদেশ ব্যাংকে দাখিল করিতে নির্দেশ প্রদান করিতে পারিবে।

(২) প্রশাসক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অস্থায়ী প্রশাসনের আওতাধীন তফসিলি ব্যাংকের আর্থিক অবস্থার উপর এবং প্রশাসকের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি প্রয়োগ, পালন ও সম্পাদন সম্পর্কিত তথ্য সম্বলিত প্রতিবেদন নিয়মিতভিত্তিতে প্রস্তুত ও বাংলাদেশ ব্যাংকে দাখিল করিবেন।

(৩) প্রশাসক অস্থায়ী প্রশাসনের আওতাধীন তফসিলি ব্যাংকের তথ্য ও নথিপত্রের সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করিবেন।

(৪) প্রশাসক অস্থায়ী প্রশাসনের মেয়াদকালে উক্ত তফসিলি ব্যাংকের উপর গৃহীত সকল সিদ্ধান্ত বা পদক্ষেপ সম্পর্কিত তথ্যের রেজিস্টার সংরক্ষণ করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs