প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

পঞ্চম অধ্যায়

ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল

কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

৪৩। (১) স্বাভাবিক সময়ে, কাউন্সিল সংকট ব্যবস্থাপনার প্রস্তুতি, দক্ষতা এবং সামর্থ্য জোরদার করিবার লক্ষ্যে সুপারিশমালা প্রণয়ন করিবে:

তবে শর্ত থাকে যে, উক্ত সুপারিশমালা এই অধ্যাদেশের অধীন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনোরূপ বাধা, প্রতিবন্ধকতা বা প্রভাব সৃষ্টি করিবে না।

(২) পদ্ধতিগত (systemic) সংকটকালীন সময়ে, কাউন্সিল, সামগ্রিক সংকট ব্যবস্থাপনার কৌশল সমন্বয় ও সহায়তা প্রদান করিবে এবং উক্ত সংকট ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য সুপারিশমালা প্রণয়ন করিবে।

(৩) কাউন্সিল অন্যান্য কার্যাবলির সহিত নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিতে পারিবে, যথা:-

(ক) আর্থিক ব্যবস্থায় ঝুঁকি পর্যবেক্ষণ এবং সংকটকাল চিহ্নিত করা;

(খ) সংকট মোকাবেলায় আইনি এবং রেজল্যুশন টুলস্ ফ্রেমওয়ার্ক এর উৎকর্ষ সাধনের প্রস্তাব করা;

(গ) সরকারের সহিত সমন্বয় করা;

(ঘ) ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা এবং আস্থা পুনরুদ্ধার করা;

(ঙ) সংকট ব্যবস্থাপনা কৌশল প্রস্তুত করা;

(চ) সংকট মোকাবিলার জন্য আপৎকালীন বিকল্প পরিকল্পনার সুপারিশ করা;

(ছ) দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষার নিমিত্ত সহযোগিতা ও সমন্বয়ের জন্য কার্যকর ব্যবস্থা প্রবর্তনে সহায়তা করা;

(জ) ধারা ৪৬ এর অধীন ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল কমিটিতে সদস্য নিয়োগ করা;

(ঝ) সংকটকাল ও স্বাভাবিক সময়ে ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল কমিটির দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা; এবং

(ঞ) কাউন্সিল সচিবালয়ের দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করা।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs