প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল
৪৬। (১) সংকট ও স্বাভাবিক উভয় সময়ে কাউন্সিলকে সহায়তা প্রদানের জন্য ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল কমিটি নামে একটি কমিটি থাকিবে।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কমিটি কাউন্সিল কর্তৃক মনোনীত সদস্য সমন্বয়ে গঠিত হইবে।
(৩) ধারা ৪২ এর বিধান ক্ষুণ্ন না করিয়া, ব্যাংক রেজল্যুশনের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি হইবেন।
(৪) টেকনিক্যাল কমিটি, ধারা ৪৩ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত কাউন্সিলের কার্যাবলির আওতাধীন কোনো বিষয় আলোচনা করিবে।
(৫) এই অধ্যাদেশের অধীন কমিটির দায়িত্ব এবং কার্যাবলি বাংলাদেশের ব্যাংকের নিয়মিত এবং পরিচালন কার্যক্রমকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করিবে না।