প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
তফসিলি ব্যাংকের অবসায়ন
৫৭। অবসায়ক, যথাশীঘ্র সম্ভব, নিম্নবর্ণিত কার্যক্রম সম্পাদন করিবেন, যথা:-
(ক) অবসায়নাধীন তফসিলি ব্যাংক কর্তৃক জিম্মাদারি ক্ষমতায় নির্বাহকৃত সকল কার্যক্রম সমাপ্ত করা;
(খ) অবসায়নাধীন তফসিলি ব্যাংক কর্তৃক জিম্মাদারি ক্ষমতায় বা জামিনদার হিসাবে রক্ষিত সকল তহবিল, সম্পদ, সেফ ডিপোজিট আইনগতভাবে ফেরত প্রাপ্তির অধিকারী ব্যক্তি বা তাহার আইনানুগ উত্তরাধিকারী বা প্রতিনিধিগণের নিকট ফেরত প্রদান করা; এবং
(গ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের জিম্মাদারি হিসাব নিষ্পত্তি করা।