প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

ষষ্ঠ অধ্যায়

তফসিলি ব্যাংকের অবসায়ন

পরিশোধ ও নিকাশ ব্যবস্থার নিষ্পত্তি

৫৯। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন,-

(ক) তফসিলি ব্যাংক কর্তৃক সম্পাদিত বাংলাদেশ ব্যাংকের স্বীকৃত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে নিষ্পন্নযোগ্য কোনো অপ্রত্যাহারযোগ্য লেনদেন উক্ত তফসিলি ব্যাংকের অবসায়ন আদেশ জারি হওয়া সত্ত্বেও উহা কার্যকর হইরার পূর্বে অপ্রত্যাহারযোগ্য হইয়া থাকিলে উহা আইনগতভাবে বলবৎযোগ্য এবং তৃতীয় পক্ষের জন্য বাধ্যকর হইবে; অথবা

(খ) কোনো তফসিলি ব্যাংকের অবসায়ন আদেশ জারির পর যদি উক্ত ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকের স্বীকৃত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে নিষ্পন্নযোগ্য কোনো অপ্রত্যাহারযোগ্য লেনদেন সংঘটিত হইয়া থাকে এবং উক্ত আদেশ কার্যকর হইবার তারিখে যদি উক্ত লেনদেন সম্পন্ন হইয়া থাকে, তাহা হইলে তাহা আইনগতভাবে বলবৎযোগ্য এবং তৃতীয় পক্ষের জন্য বাধ্যকর হইবে।

(২) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের অবসায়নের আদেশ কার্যকর হইবার তারিখের পূর্বে যদি উক্ত ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকের স্বীকৃত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে নিষ্পন্নযোগ্য লেনদেনের নেটিং অ্যারেঞ্জমেন্ট সম্পাদিত হইয়া থাকে, তাহা হইলে উক্ত অ্যারেঞ্জমেন্ট আইনগতভাবে সুরক্ষিত থাকিবে।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, বাংলাদেশ ব্যাংকের স্বীকৃত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থায় সংঘটিত যেকোনো লেনদেন উক্ত ব্যবস্থার জন্য প্রযোজ্য আইন, বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত সময়ে অপ্রত্যাহারযোগ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs