প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সপ্তম অধ্যায়
তফসিলি ব্যাংকের স্বেচ্ছায় অবসায়ন
৭১। নিম্নবর্ণিত ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যথা:-
(ক) কোনো তফসিলি ব্যাংকের দেউলিয়াত্বের কারণে অবসায়নের ক্ষেত্রে;
(খ) কোনো তফসিলি ব্যাংকের পরিচালনা লাইসেন্স বাতিলের কারণে অবসায়নের ক্ষেত্রে; অথবা
(গ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে তফসিলি ব্যাংকের পাওনাদারগণের পরিশোধ সক্ষমতা প্রত্যয়িত নহে, উক্ত তফসিলি ব্যাংকের অবসায়নের ক্ষেত্রে।