প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সপ্তম অধ্যায়
তফসিলি ব্যাংকের স্বেচ্ছায় অবসায়ন
৭২। (১) কোনো তফসিলি ব্যাংক স্বেচ্ছায় অবসায়নের ক্ষেত্রে উহার ব্যাংকিং লাইসেন্স প্রত্যাহারের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট নিম্নবর্ণিত দলিলাদিসহ আবেদন করিতে পারিবে, যথা:-
(ক) আবেদনের তারিখ হইতে পূর্ববর্তী ৩ (তিন) বৎসরের নিরীক্ষিত হিসাব-বিবরণী; এবং
(খ) বোর্ড সভায় অনুমোদিত অবসায়ন পরিকল্পনা।
(২) বাংলাদেশ ব্যাংক আবেদনের তারিখ হইতে ১ (এক) মাসের মধ্যে তফসিলি ব্যাংকের অবসায়ন পরিকল্পনা, সক্ষমতা, ব্যাংকিং লাইসেন্স প্রত্যাহারের পর ব্যাংকের দায় পরিশোধের জন্য পর্যাপ্ত তারল্য সম্পদের প্রাপ্যতাসহ অন্যান্য বিষয় বিবেচনাপূর্বক উক্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(৩) কোনো আবেদন প্রত্যাখ্যান করিবার সিদ্ধান্ত গৃহীত হইলে বাংলাদেশ ব্যাংক অবিলম্বে উক্ত সিদ্ধান্ত আবেদনকারী তফসিলি ব্যাংককে প্রেরণ করিবে।