প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সপ্তম অধ্যায়
তফসিলি ব্যাংকের স্বেচ্ছায় অবসায়ন
৭৩। (১) বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত, কোনো তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ করা যাইবে না এবং স্বেচ্ছায় অবসায়ন প্রক্রিয়া নিজ উদ্যোগে আরম্ভ করা যাইবে না।
(২) ধারা ৭৪ অনুসারে ব্যাংকিং লাইসেন্স প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রকাশের ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অবসায়ন পরিকল্পনার বাস্তবায়ন আরম্ভ করিতে হইবে।
(৩) স্বেচ্ছায় অবসায়নাধীন তফসিলি ব্যাংক, অবসায়নের আওতায় প্রয়োজনীয় কার্যক্রম ব্যতীত অন্য কোনো ব্যাংকিং লেনদেন বা কার্যক্রম সম্পাদন করিতে পারিবে না।
(৪) স্বেচ্ছায় অবসায়নাধীন তফসিলি ব্যাংকের বন্ধ হওয়া কার্যক্রম ও অবসায়ন সংক্রান্ত কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে থাকিবে।
(৫) বাংলাদেশ ব্যাংক, প্রয়োজনে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসাবে অবসায়নাধীন তফসিলি ব্যাংকের বোর্ডে উহার এক বা একাধিক সদস্য মনোনয়ন দিতে পারিবে।