প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সপ্তম অধ্যায়
তফসিলি ব্যাংকের স্বেচ্ছায় অবসায়ন
৭৪। (১) বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকের লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণের তারিখ হইতে ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, কর কর্তৃপক্ষ এবং, ক্ষেত্রমত, অন্য কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবসায়নের বিষয়ে অবহিত করিবে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও অবসায়নাধীন তফসিলি ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশে বহুল প্রচারিত অন্যূন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় উক্ত সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রকাশ করিবে।
(২) ভিন্নভাবে নির্দিষ্ট করা না হইলে, ব্যাংকিং লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশের তারিখের পরদিন হইতে উহা কার্যকর হইবে এবং উক্ত কার্যকরতার তারিখ হইতে, উক্ত তফসিলি ব্যাংকের নামের সহিত ‘অবসায়নাধীন’ শব্দ যুক্ত করিতে হইবে।
(৩) বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকিং লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গৃহীত হইলে উক্ত সিদ্ধান্ত বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করা যাইবে:
তবে শর্ত থাকে যে, এইরূপ আবেদন দাখিল বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য হইবে না।