প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সপ্তম অধ্যায়
তফসিলি ব্যাংকের স্বেচ্ছায় অবসায়ন
৭৫। (১) ধারা ৭৪ অনুযায়ী স্বেচ্ছায় অবসায়নাধীন তফসিলি ব্যাংক, ব্যাংকিং লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হইবার তারিখ হইতে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সুরক্ষিত আমানতসমূহ এবং ২ (দুই) মাসের মধ্যে উহার অন্যান্য দায় এবং উহা হইতে উদ্ভূত সুদ পরিশোধ করিবে।
(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্যপূরণকল্পে, স্বেচ্ছায় অবসায়নাধীন তফসিলি ব্যাংক, বাংলাদেশে বহুল প্রচারিত অন্যূন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে ৩ (তিন) দিন অবসায়নের ঘোষণা প্রকাশ করিবে এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারকে তাহাদের দাবি পরিশোধের জন্য আবেদন করিবার আহ্বান জানাইবে।
(৩) উপ-ধারা (১) ও (২) এ বর্ণিত কার্যক্রম সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিপালন করা না হইলে, বাংলাদেশ ব্যাংক উক্ত অবসায়ন অনুমতি বাতিল করিতে পারিবে।