প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩। উক্ত আইনের ধারা ২০ এর-
(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “যদি কোন ব্যক্তিকে ধারা ১৮ এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোন সত্তাকে নিষিদ্ধ করা হয়” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে “যদি কোন ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ধারা ১৮ এর উপ-ধারা (১) এ বর্ণিত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (১) এর-
(অ) দফা (গ)-তে উল্লিখিত “নিষিদ্ধ” শব্দের পরিবর্তে “উক্ত” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং
(আ) দফা (ঙ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঙ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ঙ) উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোন মাধ্যমে যে কোন ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।”;
(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “নিষিদ্ধ” শব্দের পরিবর্তে “উপ-ধারা (১) এ উল্লিখিত” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং
(ঘ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংঘটনের” শব্দগুলির পরিবর্তে “ধারা ১৮ এর উপ-ধারা (১) এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে এইরূপ কোন ব্যক্তি বা সত্তার” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।