প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, রাজস্ব নীতি বিভাগ নামে একটি নূতন বিভাগ প্রতিষ্ঠা করিবে যাহা অর্থ মন্ত্রণালয়ের অধীন হইবে।
(২) সরকার রাজস্ব নীতি বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করিবে।
1[(৩) সরকার সামস্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন কোনো সরকারি কর্মকতাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবে।]
2[(৪) রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।]
3[(৪ক) রাজস্ব নীতি বিভাগের অন্যান্য অনুবিভাগসমূহের পদসমূহ জনপ্রশাসন, অর্থনীতি, বাণিজ্য নীতি, গবেষণা ও পরিসংখ্যান, হিসাব ও নিরীক্ষা, তথ্য প্রযুক্তির প্রয়োগ এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা বা ব্যক্তিবর্গ হইতে পূরণযোগ্য হইবে।]
(৫) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত কর আপিল ট্রাইব্যুনাল এবং কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল রাজস্ব নীতি বিভাগের সংযুক্ত দপ্তর হইবে।