প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ )

রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধি

৫। রাজস্ব নীতি বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:-

(ক) বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব যোগানের লক্ষ্যে সম্প্রসারণমূলক কর ভিত্তি, যৌক্তিক কর হার, সীমিত কর অব্যাহতির নীতি অনুসরণপূর্বক উত্তম কর ব্যবস্থা প্রবর্তন;

(খ) তফসিলে বর্ণিত আইনসমূহ, Stamp Act, 1899 (Act No. II of 1899) এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন নূতনভাবে প্রণয়ন বা উহাদের সংশোধনের উদ্যোগ গ্রহণ;

(গ) রাজস্ব নীতি সংশ্লিষ্ট বিধি-বিধান, প্রজ্ঞাপন, এস.আর.ও. প্রণয়ন, সংশোধন এবং উহাদের ব্যাখ্যা প্রদান;

(ঘ) স্ট্যাম্প ডিউটি, আয়কর, ভ্রমণ কর, দান কর, সম্পদ কর, কাস্টমস-শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, আবগারী শুল্ক, সারচার্জ এবং অন্যান্য শুল্ক-করাদি, ফি আরোপ, হ্রাস-বৃদ্ধি ও অব্যাহতি প্রদান সংক্রান্ত কার্যক্রম;

(ঙ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন;

1[(চ) রাজস্ব নীতি, কর ব্যয় ও রাজস্ব আহরণ পরিস্থিতির প্রভাব বিশ্লেষণ (impact analysis);]

(ছ) রাজস্ব নীতি বাস্তবায়ন বিষয়ে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বয় সাধন করা;

(জ) কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদন ও মতামত প্রদান;

(ঝ) আন্তর্জাতিক দ্বৈত কর পরিহার চুক্তি সংক্রান্ত কার্যক্রম;

(ঞ) রাজস্ব সংক্রান্ত বৈশ্বিক ও স্থানীয় প্রেক্ষাপট ও পরিসংখ্যান বিচার বিশ্লেষণ এবং কর নীতি সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা;

(ট) রাজস্ব সংক্রান্ত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ ও গবেষণা পূর্বক রাজস্ব আয়ের যথাযথ প্রক্ষেপণ (forecast) এবং প্রাক্কলন (estimate);

(ঠ) রাজস্ব নীতি সংক্রান্ত কার্যক্রমের দক্ষতা, কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন; এবং

(ড) সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত অন্য যে কোনো দায়িত্ব পালন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs