প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ )

রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যপরিধি

৮। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:-

(ক) তফসিলে বর্ণিত আইন ও সংশ্লিষ্ট বিধির প্রয়োগ;

(খ) কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির যথাযথ বাস্তবায়ন;

(গ) আন্তর্জাতিক দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তির যথাযথ বাস্তবায়ন;

(ঘ) বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) ক্যাডারের মানবসম্পদ ব্যবস্থাপনা;

(ঙ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও তদাধীন দপ্তরসমূহের ক্যাডার বহির্ভূত মানবসম্পদ ব্যবস্থাপনা;

(চ) করভিত্তি সম্প্রসারণের লক্ষ্যে করসেবা, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করা এবং সকলকে করজালের মধ্যে আনয়ণে কার্যকর উদ্যোগ গ্রহণ;

(ছ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন এবং লজিস্টিকস সংক্রান্ত কার্যক্রম;

1[(জ) রাজস্ব ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধি-বিধান, প্রজ্ঞাপন, রুলিং, নীতিমালা, স্থায়ী আদেশ ও অন্যান্য নির্দেশাবলী প্রণয়ন, সংশোধন ও উহাদের ব্যাখ্যা প্রদান;]

(ঝ) রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমের দক্ষতা, কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন;

(ঞ) অধীনস্থ অফিসসমূহের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা;

2[(ট) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং আন্তঃউইং ও রাজস্ব নীতি বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠা;]

(ঠ) রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজস্ব নীতি বিভাগের সাথে সমন্বয় সাধন, দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অডিট ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা; এবং

(ড) সসরকার কর্তৃক সময় সময় প্রদত্ত অন্য যেকোনো দায়িত্ব পালন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs