প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৭ নং অধ্যাদেশ )

২০১১ সনের ৩ নং আইনের ধারা ৮ এর সংশোধন

৯।  উক্ত আইনের ধারা ৮ এর-

(ক) উপ-ধারা (৩) এ উল্লিখিত “ভাইস-চেয়ারম্যান” শব্দের পরিবর্তে “সিনিয়র ভাইস-চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৫) প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs