প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

দ্বিতীয় অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (১৪) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১৪) প্রতিস্থাপিত হইবে, যথা:

“(১৪) “আপিল ট্রাইব্যুনাল” অর্থ কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২২৫ এর অধীন প্রতিষ্ঠিত কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল;”;

(খ) দফা (১৮) এর-

(অ) উপ-দফা (ক) এ উল্লিখিত “অনুষ্ঠান” শব্দের পরিবর্তে “প্রোগ্রাম” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং

(আ) উপ-দফা (চ) এ উল্লিখিত “ক্রীড়া” শব্দের পরিবর্তে “গেইমস” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (৩০) এর উপ-দফা (খ) এর পর নিম্নরূপ নূতন উপ-দফা (গ) সংযোজিত হইবে, যথা:-

“(গ) নির্মাণ সংস্থা, যোগানদার এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থার ক্ষেত্রে ষান্মাসিক সময়কাল, যাহা জুন, ৩০ বা ডিসেম্বর, ৩১ এ সমাপ্তি ঘটে; তবে, কোনো উৎসে কর্তনকারী সত্তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।”;

(ঘ) দফা (৫৭) এর শর্তাংশে উল্লিখিত “দফা (ঘ) এর” শব্দগুলি, বর্ণ ও বন্ধনী বিলুপ্ত হইবে;

(ঙ) দফা (৬০) এর পর নিম্নরূপ নূতন দফা (৬০ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৬০ক) “পণ্য ঘোষণা” অর্থ কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২ এর উপ-ধারা (৩১) এ সংজ্ঞায়িত পণ্য ঘোষণা;”;

(চ) দফা (৭০) বিলুপ্ত হইবে;

(ছ) দফা (৭৮) এর উপ-দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ক) ধারা ২৮ এ উল্লিখিত মূসক আরোপযোগ্য মূল্য; বা”;

(জ) দফা (৮৪) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৮৪) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৮৪) “কাস্টমস আইন” অর্থ কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) বা তদধীন প্রণীত কোনো বিধি বা প্রদত্ত কোনো আদেশ;”;

(ঝ) দফা (৮৮) বিলুপ্ত হইবে; এবং

(ঞ) দফা (১০৩) এর উপ-দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দটি বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন উপ-দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs