প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ৩১ এর-
(ক) উপ-ধারা (২) এ উল্লিখিত “৩ (তিন)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “২ (দুই)” সংখ্যা, বন্ধনী ও শব্দ এবং “৫ (পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৭.৫ (সাত দশমিক পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৩) এর প্রারম্ভে “উপ-ধারা (৩ক) এর ক্ষেত্র ব্যতীত,” শব্দগুলি, সংখ্যা, বন্ধনী ও চিহ্ন সন্নিবেশিত হইবে এবং “চারটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “ছয়টি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩ক) যেইক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানি পর্যায়ে ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ আগাম কর পরিশোধ করা হইয়াছে, সেইক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ (পঞ্চাশ) শতাংশের অধিক না হইলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে, মূসক পরিশোধ করিতে হইবে না।”; এবং
(ঘ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “প্রদানের” শব্দের পরিবর্তে “গ্রহণের” শব্দ প্রতিস্থাপিত হইবে।