প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
৫। উক্ত আইনের ধারা ৪৬ এর-
(ক) উপ-ধারা (১) এর-
(অ) দফা (গ) এ উল্লিখিত “চারটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “ছয়টি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) দফা (ছ) এ উল্লিখিত “বিল অব এন্ট্রি” শব্দগুলির পরিবর্তে “পণ্য ঘোষণা” এবং “বিল অব এন্ট্রিতে” শব্দগুলির পরিবর্তে “পণ্য ঘোষণাতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ই) দফা (জ) এর প্রান্তস্থিত “;” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, এইরূপ নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তির তারিখ অথবা চূড়ান্তভাবে শুল্ক-করাদি জমা দেয়ার তারিখ যাহাই পরবর্তীতে ঘটিবে উক্ত তারিখের পরবর্তী ছয়টি কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ করা যাইবে।”;
(ঈ) দফা (ড) এর প্রারম্ভে “সেবা সরবরাহের ক্ষেত্র ব্যতীত,” শব্দগুলি ও চিহ্ন সন্নিবেশিত হইবে;
(উ) দফা (ঢ) এ উল্লিখিত “প্রদান না করিলে” শব্দগুলির পর “৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি সন্নিবেশিত হইবে; এবং
(খ) উপ-ধারা (৩) এর দফা (ক) এ উল্লিখিত “বিল অব এন্ট্রি (Bill of Entry)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “পণ্য ঘোষণা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।