প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

দ্বিতীয় অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮৫ এর সংশোধন

১৬। উক্ত আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত সারণীর-

(ক) ক্রমিক নং (চ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “৫ (পাঁচ) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “২ (দুই) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) ক্রমিক নং (জ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ” শব্দগুলির পরিবর্তে “অন্যূন ৩০ (ত্রিশ) শতাংশ এবং অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) শতাংশ” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) ক্রমিক নং (ণ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “১ (এক) লক্ষ টাকা মাত্র” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “২৫ (পঁচিশ) হাজার টাকা মাত্র” সংখ্যাগুলি, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs