প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
২০। উক্ত আইনের ধারা ১২১ এর উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩ক) এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে সরকার, জনস্বার্থে, উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য, কমিশনার (আপিল) কর্তৃক আপিল নিষ্পত্তির সময়সীমা, আদেশ দ্বারা বৃদ্ধি করিতে পারিবে।”।