প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
২৬। উক্ত আইনের প্রথম তফসিলের-
(১) প্রথম খন্ড (মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ) এর টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরোনামা সংখ্যা ১৪.০১ এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“শাকসবজি সামগ্রী প্রাথমিকভাবে বিনুনির জন্য ব্যবহৃত (যথা: বাঁশ, বেত, বেণু-বাঁশ, নলখাগড়া, উইলো গাছের ডাল, রেফিয়া পরিষ্কার, শুভ্র অথবা রং করা, খাদ্য শস্যের খড়কুটা, শালপাতা, সুপারিপাতা, বটপাতা, কাঠাল পাতা, শিয়ালি পাতা, শিশাল পাতা, সাবাই ঘাস এবং গাছের আঠালো ছাল)”;
(২) দ্বিতীয় খন্ড (মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ) এর-
(ক) অনুচ্ছেদ-৬ (ব্যক্তিগত সেবা) এর-
(অ) দফা (ক) এ উল্লিখিত “প্লাম্বার,” শব্দ ও কমার পর “দিনমজুর,” শব্দ ও কমা এবং “সুপারভাইজারী ফার্ম,” শব্দগুলি ও কমার পর “মানবসম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান,” শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে;
(আ) দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঙ) সংযোজিত হইবে, যথা:-
“(ঙ) কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা।” এবং
(খ) অনুচ্ছেদ-৭ (অন্যান্য সেবা) এর দফা (ছ) নিম্নরূপভাবে প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ছ) ভূমি ও ভবন বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)।”।