প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩০। উক্ত আইনের ধারা ৪ এর-

(ক) দফা (ঝ) এ উল্লিখিত “অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “পরিচালক (প্রশিক্ষণ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(খ) দফা (ঞ) এ উল্লিখিত “পরিচালক (প্রশিক্ষণ)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ)” শব্দগুলি ও বন্ধনী এবং “পরিচালক (পরিদর্শন)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “যুগ্ম মহাপরিচালক (পরিদর্শন)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (ট) এ উল্লিখিত “উপকর কমিশনার” শব্দগুলির পর “, উপ মহাপরিচালক (পরিদর্শন), উপপরিচালক (প্রশিক্ষণ)” শব্দগুলি ও বন্ধনীগুলি সন্নিবেশিত হইবে;

(ঘ) দফা (ড) এ উল্লিখিত “সহকারী কর কমিশনার” শব্দগুলির পর “, সহকারী মহাপরিচালক (পরিদর্শন), সহকারী পরিচালক (প্রশিক্ষণ)” চিহ্ন, শব্দগুলি ও বন্ধনীগুলি সন্নিবেশিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs