প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৩৪ এর সংশোধন

৪১। উক্ত আইনের ধারা ৩৪ এর উপ-ধারা (১) এর-

(ক) দফা (ক) এ উল্লিখিত “কোম্পানি কর্মচারী বরাবর শেয়ার” শব্দগুলির পরিবর্তে “কোম্পানির কর্মচারী বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(খ) একটি ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার ইস্যু করিতে পারিবে এবং পরবর্তীতে ট্রাস্টি ট্রাস্টের দলিল মোতাবেক উক্ত শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার দফা (ক) এ উল্লিখিত কর্মচারী বরাবর ইস্যু করিতে পারিবে অথবা অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তরকরত উদ্ভূত লভ্যাংশ দফা (ক) এ উল্লিখিত কর্মচারীদের মধ্যে বণ্টন করিতে পারিবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs