প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৫৬ এর সংশোধন

৫০। উক্ত আইনের ধারা ৫৬ এর-

(ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় পরিগণনার ক্ষেত্রে, ধারা ৫৫ এর অধীন অননুমোদিত সকল ব্যয় বিশেষ ব্যবসা আয় হিসাবে গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদেয় হইবে:

তবে শর্ত থাকে যে, হ্রাসকৃত হার প্রযোজ্য হয় এইরূপ আয়ের ক্ষেত্রে, ধারা ৫৫ এর দফা (ক) ব্যতীত অন্যান্য দফার অধীন অননুমোদিত কোনো ব্যয়ের উপর সংশ্লিষ্ট আয়ের জন্য প্রযোজ্য হ্রাসকৃত হারে কর প্রদেয় হইবে।”;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “এবং এইরূপ আয়ের উপর সাধারণ করহারে করদায় নির্ধারিত হইবে” শব্দগুলি বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs