প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
৭৩। উক্ত আইনের ধারা ১১৭-
(ক) এ উল্লিখিত “শেয়ারহোল্ডারকে” শব্দের পর “বা ইউনিট হোল্ডারকে” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(খ) এর দফা (ক) এ উল্লিখিত “শেয়ারহোল্ডার” শব্দের পর “বা ইউনিট হোল্ডার” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(গ) এর দফা (খ) এ উল্লিখিত “শেয়ারহোল্ডার” শব্দের পর “বা ইউনিট হোল্ডার” শব্দগুলি সন্নিবেশিত হইবে।