প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৩৮ এর সংশোধন

৮৫। উক্ত আইনের ধারা ১৩৮ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত সারণীর পরিবর্তে নিম্নরূপ সারণী প্রতিস্থাপিত হইবে, যথা:-

ক্রমিক

নং

গাড়ির ধরন

অগ্রিম কর (টাকা)

 

(১)

(২)

(৩)

 

১।

৫২ আসনের অধিক আসন বিশিষ্ট বাস

২৫ (পঁচিশ) হাজার

 

২।

 

৫২ আসনের অধিক আসন নহে এইরূপ বাস

২০ (বিশ) হাজার

 

 

৩।

শীতাতপ নিয়ন্ত্রিত বাস

৫০ (প

ঞ্চাশ) হাজার

 

৪।

ডাবল ডেকার বাস

২৫ (পঁচিশ) হাজার

 

৫।

শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার

২৫ (পঁচিশ) হাজার

 

৬।

শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ মিনিবাস/কোস্টার

১২ (বার) হাজার

৫০০ (পাঁচশত)

 

৭।

প্রাইম মুভার

৩৫ (পঁয়ত্রিশ) হাজার

 

৮।

 

৫ (পাঁচ) টনের অধিক পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি

৩০ (ত্রিশ) হাজার

 

 

৯।

১.৫ (দেড়) টনের অধিক, তবে ৫ (পাঁচ) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি

১৫ (পনেরো)

হাজার

 

 

১০।

 

১.৫ (দেড়) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি

৭ (সাত) হাজার

৫০০ (পাঁচশত)

 

 

১১।

 

পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটো রিক্সা

৭ (সাত) হাজার

৫০০ (পাঁচশত)

 

১২।

 

শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব

 

১৫ (পনেরো)

হাজার

 

১৩।

 

শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ ট্যাক্সিক্যাব

৭ (সাত) হাজার

৫০০ (পাঁচশত)

;

(খ) উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৪) উপ-ধারা (১) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-

(ক) সরকার;

(খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম;

(গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;

(ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;

(ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ; বা

(চ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।”।

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs