প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৭৫ এর সংশোধন

১০০। উক্ত আইনের ধারা ১৭৫ এর-

(ক) উপ-ধারা (১) এর-

(অ) দফা (ক) এ উল্লিখিত “(১০)” সংখ্যা ও চিহ্নগুলির পরিবর্তে “(৫)” সংখ্যা ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

(আ) দফা (খ) এ উল্লিখিত “(৩)” সংখ্যা ও চিহ্নগুলির পরিবর্তে “(১)” সংখ্যা ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

(ই) দফা (খ) এর প্রান্তঃস্থিত “।” দাঁড়ির পরিবর্তে “:” কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (গ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(গ) ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হইবার পর দাখিলকৃত রিটার্ন।”

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “কর দিবসের মধ্যে” শব্দগুলির পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(গ) উপ-ধারা (৩) ও (৪) এর পরিবর্তে নিম্নরূপ নূতন উপ-ধারা (৩) ও (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৩) ধারা ১৭২ ও ধারা ২১২ এর অধীন নোটিশের প্রেক্ষিতে রিটার্ন দাখিল না করিলে সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পর রিটার্ন দাখিল করা যাইবে না।

(৪) উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন রিটার্ন দাখিলের পর রিটার্নে কোনো উপেক্ষিত বা অশুদ্ধ বিবৃতি পরিলক্ষিত হইলে, কোনো প্রকার করদায় হ্রাস না করিয়া, সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পূর্বে সংশোধিত রিটার্ন দাখিল করিতে হইবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs