প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৮০ এর সংশোধন

১০২। উক্ত আইনের ধারা ১৮০ এর-

(ক) উপ-ধারা (২) এর দফা (ক) এ উল্লিখিত “আয়” শব্দের পরিবর্তে “আয়ের কারণে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে:

(খ) উপ-ধারা (২) এর দফা (খ) এ উল্লিখিত “ক্রেডিট” শব্দের পরিবর্তে “ক্রেডিটের কারণে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “পরিশোধিত হয় নাই” শব্দগুলির পর “বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(ঘ) উপ-ধারা (৪) এর দফা (ঙ) এ উল্লিখিত “সংশ্লিষ্ট করদিবসের মধ্যে” শব্দগুলির পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs