প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৯৭ এর সংশোধন

১০৯। উক্ত আইনের ধারা ১৯৭ এর-

(ক) উপ-ধারা (১) এর-

(অ) দফা (খ) এ উল্লিখিত “উপ-ধারা (১) অনুসারে কোনো রিটার্ন অডিটের জন্য নির্বাচন” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “উপ-ধারা (২) এর অধীন কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন অডিটের নিমিত্ত নির্বাচন বা উপ-ধারা (৩) এর অধীন অডিটের নিমিত্ত অনুমোদন” শব্দগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে;

(আ) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(গ) যেই করবর্ষে কোনো রিটার্ন ধারা ১৭৫ এর উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হইয়াছে উক্ত করবর্ষ শেষ হইবার পরবর্তী ২ (দুই) করবর্ষ;”

(ই) দফা (ঘ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঙ) সংযোজিত হইবে, যথা:-

“(ঙ) ধারা ১৭২ এর উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারি করা হইলে যে করবর্ষে নোটিশ জারি করা হইয়াছে উহা শেষ হইবার পরবর্তী ১ (এক) করবর্ষ।”;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বৎসরে” শব্দগুলির পরিবর্তে “করবর্ষে” শব্দগুলি এবং “বৎসরের” শব্দগুলির পরিবর্তে “করবর্ষের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs