প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
১৩০। উক্ত আইনের প্রথম তফসিলের-
(ক) অংশ ১ এর-
(অ) অনুচ্ছেদ ১ এর উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত সারণীর পরিবর্তে নিম্নরূপ সারণী প্রতিস্থাপিত হইবে, যথা:-
“সারণী
|
ক্রমিক নং |
সম্পত্তির বর্ণনা
|
বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে
|
বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে
|
|
(১)
|
(২)
|
(৩)
|
(৪)
|
|
১.
|
ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত ২০০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গফুটে ৯০০ (নয়শত) টাকা
|
প্রতি বর্গফুটে ২০০০ (দুই হাজার) টাকা
|
|
২.
|
ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত অনধিক ২০০০ বর্গফুট প্রিন্থ আয়তন (plinth area) বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গফুটে ৮০০ (আটশত) টাকা
|
প্রতি বর্গফুটে ১৮০০ (এক হাজার আট শত) টাকা
|
|
৩.
|
ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস), মহাখালি, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয় নগর, ওয়ারী, সেগুনবাগিচা ও নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অবস্থিত ২০০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গফুটে ৮০০ (আটশত) টাকা
|
প্রতি বর্গফুটে ১৮০০ (এক হাজার আট শত) টাকা
|
|
৪. |
ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস), মহাখালি, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয় নগর, ওয়ারী, সেগুনবাগিচা ও নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অবস্থিত অনধিক ২০০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গফুটে ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টাকা
|
প্রতি বর্গফুটে ১৫০০ (এক হাজার পাঁচ শত) টাকা
|
|
৫.
|
ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ১৫০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গ ফুটে ৪০০ (চার শত) টাকা
|
প্রতি বর্গ ফুটে ৭০০ (সাত শত) টাকা
|
|
৬.
|
ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত অনধিক ১৫০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গ ফুটে ৩৫০ (তিন শত পঞ্চাশ) টাকা
|
প্রতি বর্গ ফুটে ৬০০ (ছয় শত) টাকা
|
|
৭. |
কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত ১৫০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গ ফুটে ১৮০ (এক শত আশি) টাকা
|
প্রতি বর্গ ফুটে ৩০০ (তিন শত) টাকা
|
|
৮.
|
কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত অনধিক ১৫০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গ ফুটে ১৫০ (এক শত পঞ্চাশ) টাকা
|
প্রতি বর্গ ফুটে ২৫০ (দুই শত পঞ্চাশ) টাকা
|
|
৯.
|
ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত ১৫০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গ ফুটে ৮০ (আশি) টাকা
|
প্রতি বর্গ ফুটে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা
|
|
১০.
|
ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত অনধিক ১৫০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট
|
প্রতি বর্গ ফুটে ৫০ (পঞ্চাশ) টাকা
|
প্রতি বর্গ ফুটে ১০০ (একশত) টাকা
|
(আ) উপ-অনুচ্ছেদ (২) বিলুপ্ত হইবে;
(ই) উপ-অনুচ্ছেদ (২ক) এ উল্লিখিত “১০০% (একশত শতাংশ)” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “৫০% (পঞ্চাশ শতাংশ)” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;
(ঈ) উপ-অনুচ্ছেদ (৩) বিলুপ্ত হইবে;
(উ) উপ-অনুচ্ছেদ (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ অনুচ্ছেদ (৪) নিম্নরূপে প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৪) এই অংশের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যেইক্ষেত্রে-
(ক) এইরূপ বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট ক্রয় বা নির্মাণের জন্য বিনিয়োগকৃত অর্থ-
(অ) আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো অপরাধমূলক কার্যক্রম হইতে উদ্ভূত হয়;
(আ) কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয়;
(খ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২১২ এর অধীন কোনো আয়, পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়;
(গ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ১৭২ এর অধীন কোনো নোটিশ জারি করা হয়;
(ঘ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ৩১১-৩১৩ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়;
(ঙ) এই আইনের ধারা ২০০ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হইয়াছে এবং উহা চলমান রহিয়াছে; বা
(চ) এই আইনের অধীন কর ফাঁকি সংক্রান্ত কোনো কার্যক্রম চলমান রহিয়াছে।”;
(খ) অংশ ২ এর অনুচ্ছেদ ৪ এর উপ-অনুচ্ছেদ (ঘ) এ উল্লিখিত “বাংলাদেশ” শব্দ বিলুপ্ত হইবে;
(গ) অংশ ৩ বিলুপ্ত হইবে।