প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন

১৩১। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের-

(ক) অংশ ১ এর অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৬) এর দফা (গ) এ উল্লিখিত “মেয়াদ” শব্দের পর “, যাহা ১০ (দশ) বছরের নিম্নে হইবে না” চিহ্ন ও শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(খ) অংশ ২ এর-

(অ) অনুচ্ছেদ (১) এর উপ-অনুচ্ছেদ (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “কর কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

(আ) অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৬) এর দফা (গ) এ উল্লিখিত “মেয়াদ” শব্দের পর “যাহা ১০ (দশ) বছরের নিম্নে হইবে না” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(গ) অংশ ৩ এর-

(অ) অনুচ্ছেদ (১) এ উল্লিখিত “19” সংখ্যার পরিবর্তে “XIX” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;

(আ) অনুচ্ছেদ (৩) এর উপ-অনুচ্ছেদ (৫) এর দফা (গ) এ উল্লিখিত “মেয়াদ” শব্দের পর “যাহা ১০ (দশ) বৎসরের নিম্নে হইবে না” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী সন্নিবেশিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs