প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের তৃতীয় তফসিলের সংশোধন

১৩২। উক্ত আইনের তৃতীয় তফসিলের-

(ক) অংশ ১ এর-

(অ) অনুচ্ছেদ (৪) এর সারণীর ক্রমিক ৬ এর (খ) (আ) এ উল্লিখিত “১০ বৎসর বা ততোধিক” শব্দগুলির ও সংখ্যাগুলির পরিবর্তে “১০ বৎসর এর অধিক” শব্দগুলি ও সংখ্যাগুলি প্রতিস্থাপিত হইবে;

(আ) অনুচ্ছেদ (৫) এর উপ-অনুচ্ছেদ (৪) এর সারণীর কলাম (২) এর ক্রমিক ২ এর বিপরীতে “ভাড়ায় চালিত” শব্দগুলির পর “নয় এইরূপ” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(খ) অংশ ২ এর-

(অ) অনুচ্ছেদ ২ এ উল্লিখিত “(১)” সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত হইবে;

(আ) দ্বিতীয়বার উল্লিখিত ‘অনুচ্ছেদ ২’ ‘অনুচ্ছেদ ৩’ হিসাবে এবং তদপরবর্তী অনুচ্ছেদসমূহ ক্রমানুসারে পুনঃসংখ্যায়িত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs