প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের যষ্ঠ তফসিলের সংশোধন

১৩৪। উক্ত আইনের যষ্ঠ তফসিলের-

(ক) অংশ ১ এর-

(১) দফা (১৩) এর উপ-দফা (খ) ও (গ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (খ) ও (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(খ) মাইক্রোক্রেডিটে রিভলভিং ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয়;

(গ) মাইক্রোক্রেডিটে রিভলভিং ব্যতীত অন্য কোনো ব্যবসায়ে পুঁজি হিসাবে ব্যবহৃত না হয়;”;

(২) দফা (২০) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২০) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(২০) কোনো স্বাভাবিক ব্যক্তির “কৃষি হইতে আয়” খাতের আওতাভুক্ত অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত ব্যক্তির কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে;”;

(৩) দফা (২০) এর পর নিম্নরূপ নূতন দফা (২০ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(২০ক) কোনো ব্যক্তির হাঁস-মুরগী, চিংড়ি ও মাছের হ্যাচারী, পেলেটেড পোল্ট্রি ফিড উৎপাদন, চিংড়ি ও মাছের পেলেটেড ফিড উৎপাদন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ব্যাঙ উৎপাদন খামার, বীজ বিপণন, রেশম গুটিপোকা পালনের খামার ইত্যাদি খাতের আওতাভুক্ত অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা;”;

(৪) দফা (২১) এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“তবে শর্ত থাকে যে, উক্ত ব্যবসায়ের সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে সম্পন্ন করিতে হইবে;”;

(৫) দফা (২২) বিলুপ্ত হইবে;

(৬) দফা (২৫) এ নিম্নরূপ ব্যাখ্যা সন্নিবেশিত হইবে, যথা:-

“ব্যাখ্যা।- এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, জিরো কুপন বন্ড বলিতে জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটকেও বুঝাইবে;”;

(৭) দফা (২৭) এ উল্লিখিত “৪ (চার) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার” সংখ্যাগুলি, বন্ধনীগুলি ও শব্দগুলির পরিবর্তে “৫ (পাঁচ) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(৮) দফা (২৮) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৮) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(২৮) কোনো তহবিল, সরকারি বিশ্ববিদ্যালয় বা পৃথক আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যাহা বেসরকারি বিশ্ববিদ্যালয় নয় বা কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট এ্যাণ্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারিগণের কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান (প্রফেশনাল ইনস্টিটিউট) কর্তৃক আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয়;”;

(৯) দফা (৩০) এ উল্লিখিত “সরকার” শব্দের পূর্বে “বাংলাদেশ সরকার অথবা বিদেশী কোনো” শব্দগুলি সন্নিবেশিত হইবে এবং উক্ত দফা এর পর নিম্নরূপ নূতন দফা (৩০) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৩০ক) কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত নোবেল, রামোন ম্যাগসেসে, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার;”;

(১০) দফা (৩৪) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৩৪) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৩৪) জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম হইতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয়;”;

(১১) দফা (৩৪) এর পর নিম্নরূপ নূতন দফা (৩৪ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৩৪ক) জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়;”

(১২) দফা (৩৫) এ উল্লিখিত “স্বামী-স্ত্রী,” শব্দগুলি ও চিহ্নগুলির পর “আপন ভাই বা বোন,” শব্দগুলি ও চিহ্ন সন্নিবেশিত হইবে;

(১৩) দফা (৩৬) এর উপ-দফা (ক) এ উল্লিখিত “বা ইউনিট” শব্দগুলির পর “অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত কোনো তহবিলের শেয়ার বা ইউনিট” শব্দগুলি সন্নিবেশিত হইবে;

(খ) অংশ ৩ এর-

(অ) দফা (৮) এ উল্লিখিত “সিকিউরিটিজে” শব্দের পর “নতুন” শব্দ সন্নিবেশিত হইবে;

(আ) দফা (১৩) এ উল্লিখিত “সরকার” শব্দের পরিবর্তে “বোর্ড” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(গ) অংশ ৪ বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs