প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর সংশোধন
১৫২। উক্ত আইনের ধারা ১৭১ এর উপ-ধারা (১) এর টেবিলের ক্রমিক নং-
(ক) ৫ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “অন্যূন সমপরিমাণ কিন্তু” শব্দগুলি বিলুপ্ত হইবে;
(খ) ৯ এর বিপরীতে কলাম (৪) এর দফা (ক) ও (খ) এ উল্লিখিত “অন্যূন দ্বিগুণ কিন্তু অনধিক চারগুণ পরিমাণ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থানে “অন্যূন সমপরিমাণ কিন্তু অনধিক দ্বিগুণ পরিমাণ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) ১০ এর কলাম (৪) এ উল্লিখিত “পণ্যের উপর আরোপ উপর আরোপণীয়” শব্দগুলির পরিবর্তে “পণ্যের উপর আরোপণীয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ঘ) ১১ এর বিপরীতে কলাম (৪) এর দফা (১) এ উল্লিখিত “অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা কিন্তু অনধিক ২ (দুই) লক্ষ টাকা” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে “অনধিক ২ (দুই) লক্ষ টাকা” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ঙ) ২১ এর কলাম (২) এ উল্লিখিত “চর্তুদশ অধ্যায়” শব্দদ্বয়ের পরিবর্তে “চতুর্দশ অধ্যায়” শব্দদ্বয় প্রতিস্থাপিত হইবে;
(চ) ২৩ এর কলাম (৩) এর-
(অ) ক্রমিক (১) এর বিপরীতে কলাম (৪) এর দফা (খ) এ উল্লিখিত “উভয়বিধ দণ্ড দণ্ডনীয়” শব্দগুলির পরিবর্তে “উভয়বিধ দণ্ডে দণ্ডনীয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) ক্রমিক (২) এর বিপরীতে কলাম (৪) এর দফা (খ) এ উল্লিখিত “৩ (মাস)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৩ (তিন) মাস” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ছ) ৩৮ এর কলাম (৩) এর দফা (খ) এর প্রান্তস্থিত শব্দ “রাখেন” এর পর “,” চিহ্ন সন্নিবেশিত হইবে;
(জ) দ্বিতীয়বার উল্লিখিত ক্রমিক নং “৪২” ক্রমিক নং “৪৩” হিসেবে পুনঃসংখ্যায়িত হইবে।