প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

চতুর্থ অধ্যায়

কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ২০২ এর সংশোধন

১৫৫। উক্ত আইনের ধারা ২০২ এর উপ-ধারা (১) এর টেবিল এর পরিবর্তে নিম্নরূপ টেবিল প্রতিস্থাপিত হইবে, যথা:-

“টেবিল

 

নং

 

মামলার প্রকৃতি

 

কর্মকর্তাগণের পদবি

 

অধিক্ষেত্র ও ক্ষমতা

 

(১)

 

(২)

 

(৩)

 

(৪)

 

১।

 

পণ্য বাজেয়াপ্তকরণ বা জরিমানা আরোপ অথবা উভয় ক্ষেত্রে ন্যায়নির্ণয়ন।

 

কমিশনার অব কাস্টমস, কমিশনার অব কাস্টমস (বণ্ড) এবং ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ

পণ্যের মূল্য ৬০ (ষাট) লক্ষ টাকার অধিক।

 

অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস

পণ্যের মূল্য অনধিক ৬০ (ষাট) লক্ষ টাকা।

জয়েন্ট কমিশনার অব কাস্টমস

 

পণ্যের মূল্য অনধিক ৩৫ (পয়ত্রিশ) লক্ষ টাকা।

ডেপুটি কমিশনার অব কাস্টমস

 

পণ্যের মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস

পণ্যের মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা।

রাজস্ব কর্মকর্তা

 

পণ্যের মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা।

২।

 

কাস্টমস হাউস এবং কাস্টমস স্টেশনসমূহে কার্গো ঘোষণায় উল্লিখিত কোনো পণ্য পাওয়া না যাওয়া বা কম পাওয়ার ক্ষেত্রে ন্যায়নির্ণয়ন, যাহাতে কেবল ধারা ১৭১ এর উপ-ধারা (১) এর টেবিলের কলাম (১) এর ক্রমিক নম্বর ১১ এর বিপরীতে, যথাক্রমে, কলাম (৩) ও (৪) এর এন্ট্রি (৩) এর অধীন জরিমানা আরোপণীয়।

 

কাস্টমস হাউস অথবা, ক্ষেত্রমত, কাস্টমস স্টেশনে কার্গো ঘোষণার ছাড়করণের দায়িত্বে ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার অব কাস্টমস অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস।

 

 

পণ্যের মূল্য সীমাহীন।

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs